নির্বাচন নিয়ে টালবাহানার প্রতিবাদে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতি লি. এর নির্বাচন যথা সময়ে হতে না দেওয়ার প্রতিবাদে ও ঠাকুরগাঁও এবং রংপুর বিভাগীয় সমবায় কর্মকর্তা গনের শোষনের কবল থেকে উক্ত কেন্দ্রীয় সমিতি ও এর সদস্য ভুক্ত প্রাথমিক সমিতি সমূহকে রক্ষার জন্য ঠাকুরগাঁওয়ে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ঠাকুরগাঁও জেলা আখ চাষি সমিতির সদস্য আব্দুল খালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির সাবেক পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী, কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির সাবেক সহ সভাপতি জহির উদ্দীন সরকার, সদস্য শামসুল হক, সদস্য মকবুল হোসেন, সদস্য দোলন কুমার মজুমদার ও সদস্য রবিউল আলম প্রমুখ।
বক্তারা জানান, কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতি লি. দীর্ঘ ৩ বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ হলে পুনঃ নির্বাচনের জন্য ব্যবস্থাপনা কমিটি সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার মোর্শেদকে দায়িত্ব অর্পন করে। কিন্তু জেলা সমবায় অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অসৎ উদ্দেশ্য হাসিলে নির্বাচন আয়োজনে টালবাহানা শুরু করে। এ অবস্থার প্রতিকার চেয়ে সমবায়ীগণ রংপুর বিভাগীয় যুগ্ম নিবন্ধক আহসান কবির বরাবরে লিখিত অভিযোগ করেন।
পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed