Main Menu

সিলেটে পত্রিকা হকারদের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর সংবাদপত্র হকাররা কমিশন বৃদ্ধির দাবীতে রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কোর্ট পয়েন্ট এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন আমরা গরিব, দূঃখি মেহনতী মানুষ। আমাদের ন্যয্যা পাওনা নিয়ে সংবাদপত্র এজেন্টগণ লুটপাট করে দালান তৈরী করছে। অথচ আমরা আমাদের পরিবারকে দু’মুঠো ভাত যোগার করে দিতে হিমশিম খাচ্ছি। কিন্ত উক্ত মধ্যেভোগী স্বত্বারা নাম মাত্র পরিশ্রম করে হাতিয়ে নিচ্ছে আমাদের পরিশ্রমের ফল। অবিলম্বে আমাদের পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত আমরা যেসকল এজেন্সী কমিশন কম দিয়ে থাকে তাদের সংবাদপত্র বাজারজাত সোমবার থেকে বন্ধ থাকবে। বক্তারা আন্দোলনের কারনে পাঠকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দূঃখ প্রকাশ করে তাদের পাশে থাকার আহবান জানান। বক্তারা পত্রিকার সম্পাদক, সাংবাদিক সহ সংবাদকর্মীগণ ও প্রশাসন, গূণীজনসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ শাহ আলম। সহ-সম্পাদক মোঃ শাহ আলম এর পরিচালনায় অনুস্টিত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মামুনর রশিদ, সাধারণ সম্পাদক কামাল মজুমদার, সাবেক সম্পাদক আঃ ছালাম, সাবেক আহবায়ক আঃ কাদির ভূইয়া, মাসুক গাজী, হালিম আহমদ, সৈয়দ দ্বারা মিয়া, হারুন আহমদ, আবু সালেহ, আমির হোসেন, আব্দুল কুদ্দুছ, বাবুল আহমদ, আঃ মতিন, ফয়ছল আহমদ, সিলেট জেলা জাতীয় শ্রমীক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed