Main Menu

কানাইঘাটী হুজুর হুসাইন আহমদের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল দাড়িপাতন শেখানী জামে মসজিদের দীর্ঘ ৩০ বছরের ইমাম মাওলানা হুসাইন আহমদ কানাইঘাটী রবিবার বিকাল ৩টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী…রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের জানাজার নামাজ সোমবার সকাল সাড়ে ৯টায় কানাইঘাটের দূর্লভ পুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্টিত হবে।
এদিকে হুসাইন আহমদ কানাইঘাটি হুজুরের ইন্তেকালে গভীর শোক ও পরিবারের
প্রতি সমবেদনা জানিয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ পল্লী বিদুৎ সমিতি -১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এনামুল হক এনাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক এমরান আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নোমান মাহফুজ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য কে এম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদ উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed