ওসমানীনগরে বিএনপি-জাপাসহ ১৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পঞ্চম দফায় ইউিনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগরে বিএনপি, জাতীয় পাটিসহ মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সংশ্লিষ্ট ইউনিয়ন নির্বাচনে মোট কাষ্টিং ভোটের আট ভাগের ১ভাগ ভোট না পেলে তাদের জামানত বাজেয়াপ্ত ঘোষনা করে জামানতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।
প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচনে ওসমানীনগর উপজেলার ৮টির ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেয় জাতীয় পাটি। নির্বাচনে তাদের ছয়জনই জামানত হারান। এছাড়া বিএনপির দুই জন এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থী জামানত হারিয়েছেন।
জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন উমরপুরের জাপা প্রার্থী আজিজুর রহমান (৬৬৫ ভোট), সাদীপুরের আবদুল মহিম (৩৮৭ ভোট), পশ্চিম পৈলনপুরে শেখ আবদুল মালিক (১৩৭ ভোট), তাজপুরে আশরাফ আলী (৩৩০ ভোট), দয়ামীরের ছৈদুল ইসলাম (৯৪০ ভোট) এবং উছমানপুরে কাজী তুহেল আহমদ (২০৬ ভোট)।
এছাড়া বুরুঙ্গা ইউনিয়নে বিএনপির সাজ্জাদুর রহমান (৫১২ ভোট), গোয়ালাবাজারে সৈয়দ কওছর আহমদ (১৪৪৫ ভোট)।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দয়ামীরে আবদুস সালাম (১০৮ ভোট), উমরপুরে বদরুল আলম আবদাল (৫৬ ভোট), আব্দুস ছালাম (১১১১ ভোট), পশ্চিম পৈলনপুরে তাজিবুর রহমান কিলু (৮৬ ভোট), সাদীপুরে আবুদস ছালিক (৫৪ ভোট) পেয়েছেন।
ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, ওসমানীনগরে ১৩জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। যা মোট কাষ্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের চেয়েও কম। যে কারণে তাদের জামানত ফেরত না দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed