বিশ্ববাজারে টানা কমছে স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা কমছে। ৮ সপ্তাহের মধ্যে গত শুক্রবার (২৭ মে) বাজারে সর্বনিম্ন দামে বিক্রি হয়েছে পণ্যটি। এ নিয়ে টানা ৪ সপ্তাহ পণ্যটির দাম কমলো।
বাজার বিশ্লেষকরা বলছেন, আগামী মাসে মার্কিন সুদহার বাড়তে পারে- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ থেকে এমন সম্ভাবনা বাজারে প্রভাব ফেলছে। যার কারণে স্বর্ণ খাতের বিনিয়োগে উত্থানপতন ঘটছে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বিক্রি হয় আউন্সপ্রতি ০.৩ শতাংশ কমে ১ হাজার ২১৫.৩৯ ডলারে। লেনদেনের শুরুতে এ দাম ছিল আরও কম। এদিন জুনে ডেলিভারি হতে যাওয়া ইউএস গোল্ড বিক্রি হয় ৪.১০ ডলার কমে ১ হাজার ২১৬ ডলারে।
প্রসঙ্গত, এ বছরের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল বাড়তি। এসময় দাম ১৫ শতাংশ বেড়েছে। তবে গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের বৈঠকের পর পণ্যটির দর কমেছে প্রায় ৫ শতাংশ।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed