কিশোরগঞ্জে ট্রলারডুবিতে ৫ নারী আনসারের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোটের দায়িত্ব পালন শেষে ফেরার পথে কিশোরগঞ্জের মিঠামইনে গোড়াওত্রা নদীর বাজার ঘাটে ইঞ্জিনচালিত ট্রলারডুবিতে মারা গেছেন পাঁচজন নারী আনসার সদস্য।
নিহতরা হলেন- নাবিনা (৩৫), বিউটি (৩০) হাসনা আরা (৩৫) ও মোমেনা (৪০)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়।
রবিবার ভোর পাঁচটার দিকে উপজেলা সদরের মিঠামইন বাজার ঘাটে ঘোড়াউত্রা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই চারজনের লাশ উদ্ধার করা হয়। এরপর সকাল সাড়ে ৮টার দিক আরেকজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ইঞ্জিনচালিত একটি নৌকায় আনসার সদস্যরা বাড়ি ফিরছিলেন। মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নৌকাডুবির পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। এ ছাড়া আনসারের তিন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবির এই ঘটনায় কেউ নিখোঁজ আছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তল্লাশি অভিযান চলছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed