Main Menu

শিল্পাচার্যের আঁকা চিত্র প্রদর্শনী ও জীবন চরিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১৯৪৩ সালে ব্রিটিশদের শাসন শোষণে সারা বাংলায় ভয়াবহ দূর্ভিক্ষ। ক্ষুধার তাড়নায় গ্রাম ছেড়ে দলে দলে মানুষ কলকাতায় ছুটে আসছে। কোথাও একমুঠো খাবার নেই। ডাস্টবিনে উচ্ছিষ্ট থেকে একটু খাবারের আশায় মানুষ আর কুকুরের মাঝে চলছে তীব্র প্রতিযোগীতা। ক্ষুধার্ত মানুষের লাশের মিছিল ক্রমেই বেড়ে চলেছে । এই ভয়াবহ পরিস্থিতিতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সামান্যতম ত্রাণসামগ্রী তো পাঠালেনই না বরং বিদ্রæপ করে বলেছিলেন “ দূর্ভিক্ষ হোক বা না হোক ভারতীয়রা খরগোশের মত বংশবিস্তার করবে”। মানবতার এই চরম অবমাননার দিনে চারদিকে যখন হাহাকার তখন সাধারণ কাগজে কালো কালির টানে সমগ্র বিশ্ববিবেক নাড়িয়ে দিলেন ২৯ বছর বয়সী একজন শিল্পী, তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীন।
IMG_20160528_165431এই মহান শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জয়নুল আবেদীনের আঁকা চিত্র প্রদর্শনী ও জীবন চরিত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াত আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিপন আহমেদনারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক তামান্না আহমদ, শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক ফাহিম আহমেদ চৌধুরী, নিশাত কর সানি, সজীবুর রহমান, ইয়াছিন আলী, জয়শ্রী দাস প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ‘জয়নুল আবেদিন দূর্ভিক্ষের ছবি আঁকতেন,এখন সরাসরি হয়তো সেই দূর্ভিক্ষ নেই, কিন্তু নীরবে চলছে রুচির দূর্ভিক্ষ। শৈশব আর কৈশোর বন্দী এখন মোবাইল কিংবা কম্পিউটারের ছোট্ট স্ক্রিণে, নির্মম চারিদিক, স্বার্থমগ্ন চারিপাশ। নিজের লাভ-লোভ ছাড়া আর কোন কিছুরই যেন কোন মানে নেই। ’’

Share





Related News

Comments are Closed