Main Menu

সুনামগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের সম্মিলিত জন্মদিন পালন

সুনামগঞ্জ থেকে আল-হেলাল : জানা ও প্রকাশ করার মধ্যে দিয়ে শিশুরা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে ভাল মানুষ হিসেবে গড়ে উঠবে এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জে প্রথমবারের মতো সুবিধা বঞ্চিত শিশুদের সম্মিলিত জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিভিন্ন স্তরের ৪ শতাধিক শিশুরা অংশ নেয়। বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন এডিপি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়। ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ অঞ্চলের ম্যানেজার দিবুদান বিশ্বাসের সভাপতিত্বে এবং সুমন রোজারি ও শারমিন আক্তারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভানেত্রী শিলা রায়।
সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,সাবেক অধ্যক্ষ ন্যাথালেন ফেয়ার ক্রস, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধররেন গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় খুদে শিল্পীরা।
বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে অবহেলার চোখে না দেখে সবাই সম্মিলিতভাবে প্রতিটি শিশুকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

Share





Related News

Comments are Closed