এনজিও ফেডারেশনের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন
সুনামগঞ্জ সংবাদদাতা : অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সকল উন্নয়ন কার্যক্রমের মধ্যে সুসমন্বয় গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে আত্মপ্রকাশ করেছে ফেডারেশন অব এনজিও বাংলাদেশ (এফএনবি) নামে নতুন উন্নয়ন সংগঠনের। বৃহস্পতিবার বিকেলে এর সুনামগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে সুনামগঞ্জ ব্র্যাক আঞ্চলিক অফিসে,জেলায় কর্মরত এনজিও কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান বলেন, এফ এন বি গঠনের উদ্দেশ্য হলো এনজিওদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং এনজিও কর্মকান্ডের ইতিবাচক ফলাফল তুলে ধরা এবং সকল ক্ষেত্রে সেক্টরের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তির উন্নয়ন সাধন, ফেডারেশন প্রণীত আচরণ বিধি অনুযায়ী সদস্য সংস্থাসমূহের জবাবদিহিতা প্রতিষ্ঠা, শৃঙ্খলা ও সংহতি রক্ষা, সদস্য সংস্থাসমূহের কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
সভায় উপস্থিত সকল স্থানীয় এনজিও প্রধানদের মতামতের ভিত্তিতে পদক্ষেপের মো: মজিবুল হক চেয়ার, ব্র্যাকের মোঃ মনিরুজ্জামান কে সাধারন সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি এনজিও ফেডারেশনের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্য দায়িত্বশীলগন হচ্ছেন ভাইস চেয়ার “আশার” সমীরন চন্দ্র রায়. কোষাধ্যক্ষ “এসএসকেএস”র পান্না দে,নির্বাহী সদস্য “কারিতাস-বাংলাদেশ”র জতীন বাকতি, “বুরো বাংলাদেশ”র মোঃ সাহিন সিকদার,“সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন”এর কল্যাণ রেমা প্রমুখ।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed