Main Menu

কমলগঞ্জে দুই সদস্য প্রার্থীর জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল বের করার অপরাধে মৌলভীবাজারের কমলগঞ্জে দুইজন সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থীকে জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, উপজেলার শমশেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য আবু বক্কর সিদ্দিক এর টিবওয়েল প্রতীক ও আজিজুর রহমান চৌধুরীর তালা প্রতীকের সমর্থনে বৃহষ্পতিবার সকালে কেছুলিটি গ্রাম থেকে শমশেরনগর বাজার পর্যন্ত মিছিল বের করা হয়। আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দুই ওয়ার্ড সদস্যকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট রফিকুল আলম।

Share





Related News

Comments are Closed