ফুলবাড়ীতে ব্যক্তি উদ্যোগে ব্রীজ নির্মাণ
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৬নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল ব্যক্তি উদ্যোগে ব্রীজ নির্মাণ করে ৫০ হাজার মানুষের যাতায়াতের সেতু বন্ধন, এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, মানুষের দুঃখ কষ্ট লাঘবের পাশাপাশি এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।
আব্দুল আজিজ মন্ডল এর নিজস্ব অর্থ প্রায় ৪২ লাখ ব্যয় করে ছোট যমুনা নদীতে ব্রীজ নির্মাণ কাজে হাত দিয়েছেন। এখন কাজ প্রায় শেষের দিকে। ব্রীজটির দৈর্ঘ্য ১৭১ ফুট। এই নদীটি পলিপাড়া ও হরহরিয়াপাড়া গ্রামে অবস্থিত। এই ব্রীজ নির্মাণের ফলে ৫০ হাজার মানুষের যাতায়াত সেতু বন্ধনের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটছে। স্বপ্নের দ্বার খুলছে যোগাযোগ ব্যবস্থার। এলাকার অসংখ্য কৃষিজীবী মানুষ তাদের কৃষি পণ্য বাজারজাত করতে পারছেন। সঠিক স্থানে নিয়ে বিপনণ করতে পেরে পাচ্ছেন ন্যায্যমূল্য।
জানা গেছে, আব্দুল আজিজ মন্ডল একজন প্রকৃত সমাজ সেবক সাদা মনের মানুষ। মানুষের দুঃখ দৈন্যদশা তিনি সহ্য করতে পারেন না। মানুষের দুঃখ কষ্ট লাঘবের পাশাপাশি চেয়ারম্যান আজিজ মন্ডল নিজের অর্থ দিয়ে ব্রীজ নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
আব্দুল আজিজ মন্ডল জানান, এই ছোট যমুনা নদীতে হাটু পানি উপেক্ষা করে বা নৌকা পাড়ি দিয়ে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার মানুষ যাতায়াত করে। মানুষের দুঃখ কষ্টের যেন শেষ নেই। কবে হবে ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের ছোট যমুনা নদী পলিপাড়া-হরহরিয়াপাড়া গ্রামে একটি ব্রীজ। আব্দুল আজিজ মন্ডল দীর্ঘদিন ধরে একটি ব্রীজের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ সহ দরখাস্ত করেন। কিন্তু সরকারের সাড়া না পাওয়ায় তিনি নিজেই ব্রীজ নির্মাণের কাজ শুরু করেন। তিনি দেখিয়ে দিলেন মানুষের স্বদিচ্ছা ও ইচ্ছাশক্তি এবং ভালো মন-মানষিকতা থাকলেই যে কোন অসম্ভব কাজকে সম্ভব করা যায়। তিনি বলেন আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। মানুষের ভালোবাসায় সিক্ত তিনি। আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন আমি মানুষের সেবা করে যাব।
আব্দুল আজিজ মন্ডল আরও বলেন, ব্রীজ নির্মাণ শেষের দিকে হলেও আমার কাজের পাশাপাশি সরকারি আর্থিক সাহায্য-সহযোগিতা পেলে ব্রীজটি আরও ভালো হত। তিনি বলেন, এখনও সময় ফুরোয়নি। তিনি সরকারের প্রতি আকুল আবেদন জানান ব্রীজটি আরও উন্নত মানের করার জন্য। পাশাপাশি বিত্তশালীদের অর্থ দিয়ে এই ব্রীজটি নির্মাণে সাহায্য সহযোগিতা করার আহবান জানান।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed