তনু হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে সিলেটে স্বাক্ষর সংগ্রহ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তনু হত্যার বিচার, বর্ষবরণে যৌন নিপীড়নসহ সারাদেশে নারী ও শিশু হত্যাকারীদের শাস্তিসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখা স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে। স্বাক্ষর সংগ্রহের ২য় দিনে শাবিপ্রবিতে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাসহ সকল স্তরের মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৪ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত সিলেটজুড়ে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। স্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার সদস্য ইশরাত রাহী রিশতা, ল²ী পাল, টুনী আহমেদ, জয়শ্রী দাস, এমিলি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “পাহাড়-সমতলে নারীর উপর আজ ব্যপক মাত্রায় সহিংসতা হচ্ছে, সারাদেশে কোথাও কেউ নিরাপদ নন। বিশেষ করে নারী ও শিশুরা এই ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছেন। সমাজের সকল গণতান্ত্রিক রীতি নীতি আজ ধ্বসে গিয়েছে , একের পর এক নির্যাতন-ধর্ষণ-হত্যাকান্ড সংগঠিত হলেও প্রায় কোন ঘটনারই বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এবং অব্যাহত নারী ও শিশু হত্যার প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই এ স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালিত হবে। ’ তাই স্বাক্ষর সংগ্রহ অভিযানে সমাজের সকল মানুষের নৈতিক সমর্থনের পাশাপাশি আন্দোলন তহবিলে আর্থিক সহযোগিতা করার আহŸান জানান।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed