Main Menu

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ব্যবসায়ী আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের জমিদারপাড়া থেকে ইয়াবা ব্যবসায়ী রফিকুল ইসলাম অপুকে (৪০) ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

আটককৃত রফিকুল ইসলাম অপু শহরের শান্তিনগর এলাকায় আব্দুল কাদেরের ছেলে।

ডিবি পুলিশ জানায়, ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছিল অপু। গোপন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে শহরের জমিদারপাড়ায় অভিযান চালায়। এসময় রফিকুল ইসলাম অপুকে আটক করা হয় এবং তার শরীরে তল­াশী চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি এম এ মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed