Main Menu

মৌলভীবাজারে কোদালী ছড়া দখলমুক্ত করার দাবীতে সমাবেশ

এহসান বিন মুজাহির, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারে ‘কোদালী ছড়া দখলমুক্ত ও দূষণমুক্ত করার দাবীতে বুধবার সকাল ১১টায় সমাবেশ করেছে দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম।
দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ইয়াওর খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম.এ.সামাদের সঞ্চালনায় শহরের বেরীরপাড় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিবেশ আন্দেলন জাতীয় পরিষদ সদস্য নাট্যকার আ.স.ম ছালেহ সোহেল দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের জেলা শাখার সাধারন সম্পাদক জিতু তালুকদার, সহ-সভাপতি ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সদস্য সচিব সাংবাদিক মতিউর রহমান, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের জেলা শাখার সহ-সাধারন সম্পাদক ও অনলাইন প্রেসক্লাব আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদ, সাংবাদিক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, ফোরামের যুগ্ন সম্পাদক ও মিলিনিয়াম টিভির জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খান, মৌলভীবাজার জেলা আদর্শ সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম মুত্তাকিন আলী, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের জেলা সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন পাবেল, সাধারন সম্পাদক এম এ সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইযুম, প্রকাশনা সম্পাদক তানভীর আঞ্জুম আরিফ, ওমর ফারুক নাইম ও নোমান আহমদ প্রমুখ। সমাবেশে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী মানুষ এ সমাবেশে অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন- মৌলভীবাজার শহরের পানি নিষ্কাষনের একমাত্র মাধ্যম হচ্ছে কোদালী ছড়া। উজান থেকে মৌলভীবাজার শহরের মধ্য দিয়ে গিয়ে এ ছড়াটি হাইল হাওরে পতিত হয়েছে। এ আন্দোলন মৌলভীবাজার বাসীর জনদুভোর্গের আন্দেলন। কুদালীছড়া রোড়ম্যাপ অনুযায়ী খনন, দখলমুক্ত ও দুষনমুক্ত না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে। কুদালীছড়া খননকাজ এর জন্য প্রকল্প উত্তোলন করার জন্য সভাপতি, ও পিআইও ও ইঞ্চিনিয়ার এর মাধ্যমে সম্পাদক যে ৭৯ লক্ষ টাকা উত্তোলন করেছেন তা কিভাবে উত্তোলন করলেন তা জনসম্মুখে প্রকাশ করার আহবান জানান। কুদালীছড়া খননকাজ সম্পর্ন করার জন্য জাইকা কর্তক বরাদ্ধকৃত ৭৯ লক্ষ টাকা যে দুর্নীতিবাজদের মাধ্যমে খননকাজ না করে উত্তোলন করা হয়েছে তাদের বিরুদ্ধে সরকার ও যতাযত কর্তপক্ষ আইনানুগ ভাবে ব্যাবস্থা গ্রহন করার জোর দাবী জানান। সেই সাথে বিন্নার হাওর এলাকায় ম্যাপ অনুযাযী সুইচ গেইটের জন্য যে ৭৫ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছিল তা যতাতত ভাবে সুইচ গেইট নির্মান করা হয়েছে কি না তা খতিয়ে দেখার আহবান জানান।

Share





Related News

Comments are Closed