গাইবান্ধায় হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে দেবেশ চন্দ্র প্রমাণিক (৬৬) নামে এক হিন্দু জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নেপেন চন্দ্র (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ড হয়।
নিহত দেবেশ চন্দ্র প্রামাণিকের বাড়ি মহিমাগঞ্জ এলাকায়। মহিমাগঞ্জ বাজারে তার জুতার দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে নিজের দোকানে আসেন দেবেশ চন্দ্র। এসময় তিন/চারজন লোক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া হত্যাকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed