সিলেটের চানপুরে অজ্ঞাতনামা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সদর উপজেলার সুনামগঞ্জ সড়কের চানপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন সড়কে একটি লাশ দেখতে পান। তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মহানগরীর জালালাবাদ থানার এসআই লোকমান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
ধারণা করা হচ্ছে- মঙ্গলবার রাতের কোন এক সময় যানবাহন ওই ব্যক্তিকে চাপা দিয়ে ঘটনাস্থলে ফেলে যায়। লাশের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed