লন্ডনের টাওয়ার হ্যামলেটস ডেপুটি স্পিকার হলেন কুলাউড়ার সাবিনা
প্রবাসী ডেস্ক: লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন ডেপুটি স্পিকার নিযুক্ত হয়েছেন সাবিনা আক্তার। তিনি ২০১৬/১৭ অর্থ বছরে এই দায়িত্ব পালন করবেন। এদিকে মেয়রের কেবিনেটে কোন পরিবর্তন আনা হয়নি।
গত অর্থ বছরে নিযুক্ত কেবিনেট সদস্যরাই আগামী অর্থ বছরেও তাদের নিজ নিজ পদে বহাল থাকবেন। নতুন ডেপুটি স্পিকার সাবিনা আক্তার স্টেপনী গ্রীন ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলার। তিনি কাউন্সিলার রাজিব আহমদের স্থলাভিষিক্ত হয়েছেন।
১৮ মে বুধবার রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এজিএমে তারা নির্বাচিত হন। সাবিনা আক্তার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের অধিবাসী লন্ডনের বিশিষ্ঠ কমিউনিটি নেতা ফারুক আহমদ সুন্দর মিয়ার মেয়ে।
Related News
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More



Comments are Closed