Main Menu

টানা বর্ষণে প্লাবিত ফেঞ্চুগঞ্জ বাজার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: গত তয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার। এতে এলাকার সাধারণ মানুষকে দূভোর্গ পোহাতে হচ্ছে। পূর্বববাজার তলিয়ে যাওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীর। এছাড়া, পশুর হাট, মাছ, সবজির আড়ৎসহ সব ধরনের মালামালের পাইকারী বাজারও প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানান, ফেঞ্চুগঞ্জে ব্যবসায়িকপ্রাণ কেন্দ্র পূর্ব বাজারের প্রধান সড়কটি প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। তাছাড়া স্থানীয় কয়েকটি গ্রাম ইসলামপুর, পিঠাইটিকর, বাঘমার, ছত্তিশ, এ সমস্ত এলাকার প্রায় দশ হাজার মানুষের যাতায়াতের একমাত্র এ সড়কটি নিমজ্জিত হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নিরুপায় হয়ে জীবন ঝুঁকি নিয়ে চলছে ছোট ও মাঝারি যানবাহন।

ক্ষতিগ্রস্ত শতাধিক স্থানীয় ব্যবাসায়ী জানান, পূর্ব বাজারে পশুর হাট, মাছ, সবজির আড়ৎসহ সব ধরনের মালামাল বিক্রি করা হয়। এ বাজারে সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। প্রতিদিন লোকসান হচ্ছে লক্ষ লক্ষ টাকা।

Share





Related News

Comments are Closed