Main Menu

সালমানকে বিয়ে করছেন না লুলিয়া!

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে সালমান বিভিন্ন সময় মুখ খুলেছেন। কখনও বলেছেন, বিয়ে করলে টুইটারে বা ফেসবুকে অবশ্যই জানাব। আবার কখনও বা প্রীতি জিনতার ওয়েডিং রিসেপশনে প্রকাশ্যে হাজির হয়েছেন লুলিয়াকে নিয়ে। আর এ সব দেখে সালমান-লুলিয়ার বিয়ের জল্পনা আরও জোরালো হয়েছে।

কিন্তু, এই প্রথম বিয়ে নিয়ে সোশ্যাল সাইটে মুখ খুললেন লুলিয়া। তিনি যা বললেন, তাতে তো ভাইজানের এ প্রেমটারও মাঝপথেই ইতি হয়ে গেল মনে হচ্ছে বলিউডের।

ইনস্টাগ্রামে এই রোমানিয়ান সুন্দরী লিখেছেন, বন্ধুরা, আমি কোনও গুজবে রিঅ্যাক্ট করতে চাই না। কিন্তু আমার মনে হয়, আমার নিজের স্টেটাসটা পরিষ্কার করে দেওয়া উচিত। আমি এখনও বিয়ে করিনি। কিন্তু ওয়েডিং ড্রেস পরার জন্য কোনও তাড়াও নেই আমার।

প্রায় এক বছর ধরে লুলিয়ার সঙ্গে সালমান খানের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন বলিউডের একটা বড় অংশ। সপ্তাহ দুয়েক আগেই মুম্বাইয়ে এসেছিলেন তিনি। সালমান খানের মায়ের সঙ্গে লুলিয়ার সেই ছবি প্রকাশও হয়েছিল। ফার্ম হাউসে খান পরিবারের সঙ্গে হলিডেও কাটান সুন্দরী। তার হাতে একটি ডায়মন্ড রিংও দেখা গিয়েছিল। সেখান থেকেই শুরু হয়েছিল ভাইজানের সঙ্গে তার ‘এনগেজমেন্টে’র জল্পনা।

কিন্তু লুলিয়ার এই ইনস্টাগ্রাম পোস্ট সব কিছুর উপরই প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল। প্রশ্ন উঠছে, আদৌ সল্লু মিঞার সঙ্গে সম্পর্কটা টিকে রয়েছে তো?

Share





Related News

Comments are Closed