Main Menu

রাজনগরে বাড়িতে ডেকে নিয়ে কিশোরী ধর্ষণ

বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরে ঘরের মধ্যে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউপির কাশিপুর গ্রামে। নির্যাতিত কিশোরী মৌলভীবাজার সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডের ২৫ নং বেডে ১৯ মে থেকে ২২ মে রোববার পর্যন্ত চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় কিশোরীর পিতা মুতলিব মিয়া রাজনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নির্যাতিত কিশোরী ও তার মা জানান, গত ১৯ মে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী বাড়ীর খলিল মিয়ার পুত্র খালেদ মিয়া (২৫) ভাত সিদ্ধ করে দেয়ার কথা বলে কিশোরীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নির্যাতন করে।

ঘটনাটি মেম্বার বুধু মিয়া, স্থানীয় মাতব্বর সুনু মিয়া, তোতা মিয়া, জব্বার মিয়া ও সুন্দর মিয়াসহ টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করেন।

Share





Related News

Comments are Closed