বিয়ানীবাজারে বন্যায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি, ২০ গ্রাম প্লাবিত
বিয়ানীবাজার প্রতিনিধি: পাহাড়ি ঢল আর প্রবল বৃষ্টিতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। কুশিয়ারা ও সুরমা নদীর পানিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী এলাকার অন্তত ২০টি গ্রাম, ৫টি হাটবাজারসহ অসংখ্য স্থাপনা।
গত দু দিনের বৃষ্টিতে সিলেট-বিয়ানীবাজার সড়কের বিভিন্নস্থান পানিতে নিমজ্জিত হয়ে গেছে। শনিবার শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১৪.২৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরন বলেন, বন্যার্ত মানুষের জন্য এখনো কোন ত্রান সামগ্রী বরাদ্দ করা হয়নি।
শনিবার এলাকা ঘুরে দেখা গেল, উপজেলার ফুলমলিক, কাদিমলিক, চন্দগ্রাম, দুধাইর পাতন, টিকরপাড়া, বারইগ্রাম, সাচান, শেওলা, নয়াদুবাগ, চরিয়া, মইয়াখালী, পীরেরচর, মাটিজুরা, বিবিরাই, শ্রীধরা, আঙ্গারজুর, আকাখাজনা, দেউলগ্রাম, নেরাউদি, ঘুঙ্গাদিয়া নয়াগ্রাম, বড়গ্রাম এলাকার অনেকাংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও আছিরগঞ্জ বাজার, দুবাগ বাজার, বৈরাগীবাজার, বিবিরাই বাজার ও আঙ্গুরা মোহাম্মদপুর বাজারে পানি ঢুকে ব্যাবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে।
কুশিয়ারা ও সুরমা নদী তীরবর্তী এলাকার লোকজন গো-খাদ্য নিয়ে চরম সংকটে পড়েছেন। তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, তার ইউনিয়নের কৃষক পরিবারগুলো তাদের গরু-ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছেন। আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, নিম্নাঞ্চলের গ্রামগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এসব গ্রামের লোকজন ডাইক ভেঙ্গে যাওয়ার ভয়ে আতঙ্কিত।
মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের জানান, মুড়িয়া হাওর বেষ্টিত তার ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন বন্যার কারনে দু:সহ জীবনযাপন করছেন। মুড়িয়া হাওরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হাওরকে ঘিরে গড়ে ওঠা বসতিকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আঙ্গারজুর গ্রামের কৃষক আবু বকর (৫০) জানান, বন্যার পানি বৃদ্ধির কারণে তার কয়েকটি গবাদি পশু কোথায় রাখবেন, এ নিয়ে দুঃশ্চিন্তা বেড়েছে।
বিয়ানীবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আসাদুজ্জামান জানান, বেশ কিছু এলাকা ঘুরে পানি কমছে বলে মনে হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed