শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হত্যার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার রাতে ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়া হয়।
পোস্টে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বরে ওয়ার্ডে গিয়ে শ্যামল কান্তিকে হত্যার নানা কৌশলও উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগ তুলে শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন করা হয়। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। এরপর শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে ঢামেকের মেডিসিন বিভাগের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। ঠিক সেদিন রাতেই শ্যামলকে হত্যার হুমকি দিয়ে পোস্টটি দেয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেইজে ভিজিটর পোস্টের স্থানে শ্যামলকে হত্যার হুমকির বিষয়টি অবগত করেন একজন ব্যক্তি।
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, শ্যামল কান্তির নিরাপত্তায় ঢামেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে সালাউদ্দিনের ঘোড়া নামের ওই ফেসবুক পেইজের ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে শুক্রবার দুপুর থেকেই শ্যামল কান্তিকে কয়েকস্তরের নিরাপত্তা দিচ্ছে শাহবাগ পুলিশ। ডাক্তার-নার্স ও পরিবারের হাতেগোনা কয়েকজন ছাড়া অপরিচিত কাউকেই ওয়ার্ডে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
ঢামেকে শিক্ষক শ্যামলকে হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শ্যামল কান্তিকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার-নার্সদের শনাক্ত করে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এক কথায় আমরা সব সাইডে নজরদারি করছি।
শনিবার রাতে শ্যামল কান্তিকে ঢামেকে আনার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বর্তমানে তার ওয়ার্ডের বাইরে শাহবাগ থানার ৩ জন পুলিশ অবস্থান করছেন। ওয়ার্ডের অন্যান্য রোগীর লোকজনকে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। সাংবাদিকসহ অপরিচিত কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
Related News
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More



Comments are Closed