Main Menu

কলেজছাত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীতে এক কলেজছাত্রীকে গলা কেটে হত্যার পর রবিউল ইসলাম নয়ন নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে শহরের কালীতলা আনন্দ স্কুল সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- উত্তরা ইপিজেডের সনিক নামে একটি কারখানার গাড়ি চালক রবিউল ইসলাম নয়ন ও নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের ছাত্রী লিজা আক্তার।

লিজার মা রেহানা বেগম বলেন, সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় লিজা। এরপর সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়ের মৃত্যূর খবর পাওয়া যায়।

সদর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, লিজাকে গলা কেটে হত্যার পর নয়ন আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed