সিলেটে মামলায় হেরে গেলেন আলোচিত তানিয়া
বিশেষ প্রতিনিধি: সিলেটে মামলায় হেরে গেলেন আলোচিত গৃহবধু তানিয়া। দায়ের করা যৌতুকের মামলায় নিরপরাধ স্বামী জাকির হোসেন দীপুকে বে-কসুর খালাস প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ১ম আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামার হিরু তাকে খালাস প্রদান করেন।
জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী আতাউর রহমানের মেয়ে তানিয়া আক্তার আখির প্রায় থেকে দেড়বছর আগে বিয়ে হয় জাকির হোসেন দীপুর সাথে। স¤প্রতি জয়নাল নামের এক যুবক ফুসলিয়ে তানিয়াকে অপহরন করে নিয়ে যায়। এঘটনায় সিলেট কোতাযালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা তদন্তাধীন রয়েছে। অপহরনের পর জয়নাল তানিয়া ও তার পিতৃপরিবারকে পোষ করে নেয়। পরে তানিয়াকে দিয়ে তার স্বামী দীপুর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা করায়। মামলা নং-কোতোয়ালি সিআর ১০৮৮/১৬। পাশাপাশি ফৌজদারী আইনেও একাধিক মামলা করায় দীপু ও তার পরিবারের বিরুদ্ধে । তানিয়াকে নিয়ে বিভিন্ন বাসাবাড়ি ও হোটেল মোটেলে বেড়াতে এবং ভোগ করতে থাকে জয়নাল। বিভিন্ন গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়া-জয়নালের যুগল ছবি প্রকাশ হলে সিলেটে তোলপাড় সৃস্টি হয় । আলোচিত হয়ে উঠেন অপহৃতা গৃহবধু তানিয়া। যৌতুক মামলায় দীর্ঘ শুনানী, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার (১৯ মে) রায় ঘোষনা করেন আদালত। রায়ে মামলাটি প্ররোচিত ও পরকীয়া সম্পর্কের জের ধরে হওয়ায় আদালত স্বামী জাকির হোনে দীপুকে বে-কসুর খালাস প্রদান করেন।
বাদী তানিয়ার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী। আসামী দীপুর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খোরশেদ আলম খোকন ও অ্যাডভোকেট তাজউদ্দিন মাখন প্রমূখ।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed