Main Menu

গোলাপগঞ্জে টিলা ধসে ৩ জন আহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে মঙ্গলবার গভীর রাতে টিলা ধসে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ভটেরপাড়া গ্রামের ইকন মিয়া (৭৫), তার ছেলে আব্দুল হামিদ (৪২) ও নাতি মাহদী (৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রবল বৃষ্টিপাতের সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ভটেরপাড়া গ্রামে আকস্মিক একটি টিলা ধ্বসে ইকন মিয়ার ঘরে পড়ে যায়। এতে ওই পরিবারের ১০ সদস্য অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করেন। এর মধ্যে তিনজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তারা চিকিৎসা নিয়েছেন।
গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী টিলা ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধসে পড়া মাটি অপসারণ করে ওই পরিবার সেখানে বসবাস করতে শুরু করেছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed