সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর-বাইপাস সংলগগ্ন এলাকায় সিএনজি চালিত অটোরিকশা এবং মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে আল-আমীন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরেক জন। বুধবার সকাল ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমীন গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি দক্ষিণ সুরমার প্রগতী সিএনজি ফিলিং স্টেশনে চাকুরী করতেন।
নাইট ডিউটি শেষে এক সঙ্গীসহ বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনায় পড়েন। স্থানীয় জনতা ও পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার সঙ্গী অপর যুবক কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকা জনক।
তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সুজন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed