Main Menu

দক্ষিণ সুরমায় বৃদ্ধার উপর হামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্সের হামরায এক বৃদ্ধা গুরুতর আহত হযেছেন। রোববার (১৫ মে) সন্ধ্যে সাড়ে ৬টায় উপজেলার জালালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জোসনা বেগম (৫৬) ওই গ্রামের মৃত তাহির আলী স্ত্রী । তাকে সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোসনা বেগমের ছেলে আলাল মিয়া জানান, দীর্ঘ ৯ বছর যাবত আমাদের দখলে থাকা বাড়ির কিছু জায়গার দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন প্রতিপক্ষ সানা মিয়া । সানা ও তার মেয়ে পারভীন বেগম, নাজমিন বেগম, ইয়াসমিন বেগম, জেসমিন বেগম এবং সানা মিয়ার পুত্র আজাদ, আলী নূরসহ অজ্ঞাত নামা ১৫/২০ জন লোক রোববার সন্ধ্যায় এ হামলা চালায়।
এ ব্যাপারে মোগলবাজার থানার ইনসপেক্টর (তদন্ত) রিতা আক্তার হামলার সত্যতা নিশিচত করে জানান, অভিযোগ পাওযা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed