Main Menu

ফেঞ্চুগঞ্জে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী জসিম মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাকে আটক করা হয়। শনিবার (১৪ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার রাতে উপজেলার মাইজগাও এলাকা থেকে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ি জসিম মিয়াকে আটক করা হয়। মামলার বিচারাধীন থাকা অবস্থায় সে পলাতক হয়। মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় তার উপর গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে ২০১৪ সালে মামলা ছিল।

Share





Related News

Comments are Closed