Main Menu

মার্ক জাকারবার্গের জন্মদিন আজ

বৈশাখী নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৮৪ সালের এই দিনে জন্ম নেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জাকারবার্গ (Mark Elliot Zuckerberg)। কম্পিউটার বিজ্ঞানী ও সফটওয়্যার ডেভেলপার হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়।

১৯৮৪ সালের ১৪ মে নিউইয়র্কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক ক্যারেন ও দন্তচিকিৎসক এডওয়ার্ড জাকারবার্গ দম্পত্তির ঘরে জন্ম নেন মার্ক জাকারবার্গ। জাকারবার্গের তিন বোন রয়েছে, রয়ান্ডি, ডোনা এবং এরিএল।

আর্ডসেলি হাই স্কুলে জাকারবার্গ গ্রীক এবং ল্যাটিন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। পরে ফিলিপস এক্সটার একাডেমীতে স্থানান্তরিত হলে তিনি বিজ্ঞান এবং ক্লাসিক্যাল শিক্ষায় পুরস্কৃত হন। স্কুলে তিনি রীতিমত ফেন্সিং (তলোয়ার চালানোর খেলা) তারকা ছিলেন। স্কুলের ফেন্সিং দলের অধিনায়ক ছিলেন। শুধু তাই নয় কলেজে তিনি মহাকাব্যিক কবিতার লাইন থেকে আবৃত্তি করার জন্য পরিচিত ছিলেন।

Share





Related News

Comments are Closed