ঠাকুরগাঁওয়ে ভাতিজার আখ ক্ষেত নষ্ট করল চাচা
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চাচা ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিষ প্রয়োগ করে ভাতিজা আফতাব উদ্দিনের আখ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।
গত শুক্রবার রাত ৯টায় উপজেলার এটলা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, রাণীশংকৈল উপজেলার এটলা গ্রামে আফতাব উদ্দিন ৮০ নম্বর খতিয়ানের ২৪৭ নম্বর দাগের প্রায় ৫০ শতক জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে। ২০১১ সালে জমিটি নেয়ার পর থেকে তিনি চাষাবাদ করে আসছেন। এবছর তিনি সুগার মিলের কাছ থেকে ঋণ নিয়ে ওই জমি আখ চাষ করেন।
এদিকে আফতাব উদ্দিনের চাচা ইসমাইল হোসেন ওই জমিটি নিজের দাবি করেন। এ নিয়ে চাচা ইসমাইল হোসেন ও ভাতিজা আফতাব উদ্দিনের মাঝে প্রায় সময় বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ৯টায় চাচা ইসমাইল হোসেন ওই ৫০ শতক জমির আখ ক্ষেতে বিষ প্রয়োগ করে নষ্ট করে। এ ব্যাপারে আফতাব উদ্দিন রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আফতাব উদ্দিন বলেন, তিনি সুগার মিলের কাছে ঋণ নিয়ে আখ ক্ষেত চাষ করেন। কিন্তু তারই চাচা বিষ প্রয়োগ করে তার ক্ষেত নষ্ট করেছেন। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার উপ-পরিদর্শন শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed