সাবধান! বাচ্চাদের বকা-ঝকা করবেন না
লাইফস্টাইল ডেস্ক : ‘ডানপিটে, ‘বাঁদরামির চূড়ান্ত’, ‘প্রবল দুরন্ত’, ‘দুষ্টুমির শেষ নেই’- এমনই সব বিশেষণ হয়তো পেয়েছে আপনার বাড়ির ছোট্ট শিশু। আপনিও প্রবল বিরক্ত তাদের কর্মকান্ডে। ভাবলেন এদের শৃঙ্খলা শেখানো দরকার। বকা-ঝকা করলেন। কাজ হল না। শুরু করলেন মারধর। কিন্তু, আপনি হয়তো জানেন না, এতে আপনার বাচ্চার বিগড়ে যাওয়ার রাস্তাটা আরও প্রশস্ত হল।
সম্প্রতি এক সমীক্ষায় প্রকাশ, মারধর করলে বাচ্চাদের বিগড়ে যাওয়ার আশঙ্কাটা অনেক বেশি। বরং তাদেরকে ‘স্পয়েল’ করলে এই সম্ভাবনা অনেকটাই কম। বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো মিশতে পারলে বহু সমস্যার সমাধান হবে নিমেষে। এজন্য কতগুলো পদ্ধতিকে অনুসরণ করার পরামর্শও দেওয়া হয়েছে বাচ্চাদের বাবা-মা।
১. অমনযোগী করুন : ধরা যাক আপনার শিশু পুত্র ও শিশু কন্যা এটা ভাঙছে, ওটা ফেলছে। মারধর না করে দুই শিশুকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। পারলে ফুলের দিকে তাদের মনোনিবেশ করান।
২. বেশি করে সময় কাটান : একটু নিরিবিলি স্থানে নিয়ে যান। সেখানে শিশুর সঙ্গে গল্প করুন। ওরা যা পছন্দ করে তা করুন। ওরা যত বড় হবে তত ওদের সঙ্গে বেশি করে সময় কাটান।
৩. ঘটনার প্রতিক্রিয়া বোঝান : সময়ের কাজ সময়ে না করলে কি হতে পারে তা বোঝান। হোমওয়ার্ক না করলে ক্লাসে পিছিয়ে পড়তে হবে, আর ক্লাসে পিছিয়ে পড়লে কেউ ভালো বলবে না। এভাবেই শিশু মনে সময়ানুবর্তিতা গেড়ে বসিয়ে দিন।
৪. শান্ত থাকুন : বাচ্চা এমন একটা কাজ করল যে আপনার রাগে শরীর জ্বালা করছে। রাগ দেখাবেন না। বরং ওকে বোঝান এই ধরনের কাজের সঙ্গে কি পরিণাম জড়িয়ে আছে।
৫. বাচ্চাদের ব্যস্ত রাখার চেষ্টা করুন।
৬. বাচ্চারা কি বলতে চাইছে শুনুন।
৭. ভাল আচরণ করলে বাচ্চাদের ‘পুরষ্কৃত’ করুন।
৮. বাচ্চাকে একদিন ছুটি দিন— সারাক্ষণ পড়া-পড়া না করে একটা গোটা দিন ছুটি দিন। ও যা চায় করতে দিন।
৯. বাচ্চারা বাবা-মা-কে রোল মডেল করে। সুতরাং, তাদের সঙ্গে এমনভাবে মিশুন যাতে তারা আপনাদের ভরসা করতে পারে। এমনটা করবেন না যাতে আপনার বাচ্চাই আপনাকে ভয় পেয়ে পালিয়ে বেড়াতে চায়।
Related News
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
লাইফস্টাইল ডেস্ক: প্রায় ১২ কোটি ২৭ লাখ মানুষের দেশ। অথচ সেখানে প্রতি ১০ জনের মধ্যেRead More
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More



Comments are Closed