Main Menu

সিলেটে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে ৬৮ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আতিকুর রহমান এহিয়া নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকা পল্লবী থানা পুলিশকে সাথে নিয়ে মিরপুর ব্লক-সি, লেন-৪ এর ২০নং বাসা থেকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ তাকে আটক করে। এরপর এএসআই শামীম এর নেতৃত্বে তাকে এয়ারপোর্ট থানায় নিয়ে আসা হয়।
আতিকুর সিলেট নগরীর আম্বরখানা দিগন্ত ৮, রায় হোসেন, ইলেট্রিক সাপ্লাই এলাকার মৃত্য আব্দুল মালিকের ছেলে।
তার বিরুদ্ধে ২০১৫ সালে সিলেটের আদালতে জুনেদ আহমদ নামে এক ব্যক্তি ৬৮ লাখ টাকার চেক জালিয়াতির মামলা (নং ১২৩৩/ ১৫ইং ) দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আতিকুর রহমান এহিয়া পাথর ক্রয় করার জন্য জুনেদ আহমদ‘র কাছ থেকে ৬৮ লাখ টাকা নেন। তিনি পাথর না দিতে পারায় ৬৮ লাখ টাকার একটি চেক প্রদান করেন। চেকটি ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে জুনেদ আহমদ টাকা না পেয়ে লিগ্যাল নোটিশের মাধ্যমে টাকা পরিশোধের অনুরোধ জানান। নোটিশ গ্রহণ করলেও আতিক টাকা পরিশোধ করেননি।
এরপর আদালত এহিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এএসআই শামীম আহমদ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করেন। বর্তমানে তাকে এয়ারপোট থানা হেফাজতে রাখা হয়েছে।
আতিককে গ্রেফতারের খবর পেয়ে আরও কয়েকজন পাওনাদার থানায় হাজির হয়। তাদের পাওনা টাকা উদ্ধারের জন্য মৌখিকভাবে অভিযোগ করেছেন।
মৌখিক অভিযোগকারীরা হলেন, আম্বরখানার এলাকার মো: হোসেন বাবর ৪৫ লাখ টাকা, হামিদ ৪০ লাখ টাকা, জালালাবাদ এলাকার হেলাল ১০ লাখ টাকা, শাহী ইদগাহের দুলাল আহমদ ১০ লাখ টাকা, শিবগঞ্জ এলাকার মাসুদ আহমদ‘র ৬১ লাখ টাকা এবং দক্ষিণ সুরমা এলাকার জসিম উদ্দির ৬০ লাখ টাকা। এছাড়াও আরও অনেক পাওনাদার রয়েছেন বলে জানা গেছে।
এব্যাপারের এএসআই শামীম আহমদ জানান, এহিয়ার বিরুদ্ধে চেক জালিয়াতির একাধিক মামলা রয়েছে।

 

Share





Related News

Comments are Closed