এক বছরেও ধরা পড়েনি অনন্ত বিজয়ের খুনিরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অনন্ত বিজয় দাশ হত্যার একবছর পেরিয়ে গেলেও এখনো খুনিদের ধরতে পারেনি পুলিশ। খুনের রহস্যও উন্মোচন করতে পারেনি। প্রশাসনের নিস্ক্রিয়তায়ই খুনিরা অধরা থেকে গেছে।- সিলেট গণজাগরণ মঞ্চ আয়োজিত ’অনন্ত স্মরণ’ অনুষ্ঠানে বক্তারা এমন অভিযোগ করেছেন।
বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যার একবছর পূর্তিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনন্ত বিজয় হত্যার বিচার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সংগঠন। ফাঁকে ফাঁকে চলে আলোচনা পর্ব। সন্ধ্যায় অনন্ত বিজয় দাশের লেখা নাটক ‘ব্রæনোর মৃত্যুদন্ড’র মোড়ক উন্মোচন করা হয়।
রাতে অনন্তসহ সাম্প্রতিককালে ঘটা সকল হত্যাকান্ডের বিচার দাবিতে একটি মশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা পর্বে বক্তারা বলেন, অনন্তকে হত্যা করে তাঁর চেতনাকে হত্যা করা যাবে না। অনন্ত বেঁচে থাকবেন অনন্তকাল।
বক্তারা বলেন, অনন্ত বিজয় তাঁর লেখালেখির মাধ্যমে অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক জাতির গঠনের লক্ষ্যে কাজ করে গেছেন। অনন্তর চেতনা বাস্তবায়নে কাজ করাই হবে তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন।
বক্তারা অনন্তসহ বিভিন্ন লেখক, শিক্ষক, প্রকাশক হত্যার বিচারে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, বিভিন্ন সময়ে সরকারের কর্তাব্যক্তিদের বক্তব্যে খুনিরা আরো আস্কারা পাচ্ছে। উগ্রবাদীগোষ্টি আরো বেপোরোয়া হচ্ছে। অনন্ত হত্যার বিচার না হওয়ায়ই একের পর এক হত্যাকান্ড ঘটে চলছে বলে অভিযোগ করেন বক্তারা।
এর আগে সকালে নগরীর সুবিদবাজারে অনন্ত বিজয় স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচী। বিকেলে অনন্ত স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
আলোচনা পর্ব শেষে অনন্ত বিজয় দাশের লেখা নাটক ‘ব্রæনোর মৃত্যুদন্ড’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ ব্যারিস্টার আরশ আলী, বাদল কর, সাম্যবাদী দল সিলেটের সভাপতি ধীরেন সিংহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, ওয়ার্কাস পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকন্দর আলী, বাসদ, সিলেটের সমন্বয়ক আবু জাফর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সভাপতি মনির হেলাল, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন অনন্ত বিজয় দাশের বন্ধু ডা. নমিতা দাশ সানি, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি সপ্তর্ষি দাশ, ছাত্রফন্ট সিলেটের সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র মৈত্রী, সিলেটের সভাপতি স্বপন দেব।
প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় উদীচী সিলেট, নগরনাট, মৃত্তিকায় মহাকাল, তারুণ্য, থিয়েটার মুরারীচাঁদ, চর্যাপাঠ, বাংলাদেশ গণশিল্পী সংস্থা ও সাইমুম আনজুম ইভান।
রাতে অনন্ত বিজয় দাশসহ সকল লেখক-বøগার-প্রকাশক হত্যার বিচার দাবিতে মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্ট গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ স্মরণানুষ্ঠানে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।
Related News
ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত রাস্তা দখলমুক্ত করার দাবি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণRead More
সিলেটে গভীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়েRead More



Comments are Closed