Main Menu

কমলগঞ্জে বজ্রপাতে নারী আহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক নারী আহত ও সৌরপ্যানেলের ক্ষতি সাধিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল সোয়া ৪টায় রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের কল্পনা বেগম (৩০) নামে এক গৃহবধু বজ্রপাতে আহত হয়েছন। এসময় আহত কল্পনা বেগমের ঘরে স্থাপিত সৌর বিদ্যুতের ব্যাটারী ও প্যানেলের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
বড়চেগ গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব জানান, বৃহষ্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে বৃষ্টি নামে এবং বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকানো শুরু হয়। হঠ্যাৎ বজ্রপাতে এই গ্রামের ছমরু মিয়ার স্ত্রী আহত হন। এ সময় তার বাড়িতে রক্ষিত সৌর বিদ্যুতের প্যানেল ও ব্যাটারীর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গুরুতর আহত কল্পনা বেগমকে সাথে সাথে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুলহক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বজ্রপাতে আহত নারীকে দেখতে যান এবং সরকারের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।

Share





Related News

Comments are Closed