কমলগঞ্জে ডাকাত গ্রেফতার
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ আনোয়ার আলী (৪০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা শহরের বেরীরপার এলাকার ব্যাটারী চালিত টমটম থেকে কমলগঞ্জ থানার সিনিয়র উপ-পরিদর্শক জাহিদুল হক তাকে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আনোয়ার আলী(৪০) একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ও একটি চুরির মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপ-পরিদর্শক জাহিদুল হক মৌলভীবাজার জেলা সদরের বেরীর পার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: বদরুল হাসান ডাকাত আনোয়ারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed