Main Menu

সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের আনন্দ মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাত্তরের মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর (৭৩) মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ড কাউন্সিল নগরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
বুধবার বেলা ২টায় জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মিছিলটি শুরু করে নগরীর বন্দরবাজার পয়েন্টে হয়ে জিন্দাবাজারে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক কমান্ডার সিলেট জেলা আকবর আলী, ডেপুটি কমান্ডার সিলেট জেলা অধ্যাপক সিরাজুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আতিক আহমদ, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সদর কমান্ডার সওয়া আলী,সুশিদ আলী, মকবুল আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর সিলেট জেলা মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর সিলেট জেলা সাধারণ সম্পাদক জহরুল হোসেন,সহ সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী, সহ সভাপতি ইকবাল বাহার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর সিলেট জেলা শাহীন আহমদ চৌধুরী নয়ন প্রমুখ।

Share





Related News

Comments are Closed