Main Menu

কুলাউড়ায় যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রেল লাইনের পুরাতন প্লাটফরমের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (১১ মে) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী তালেব মিয়া বলেন, সকালে পুরাতন ফ্লাটফরমের পাশে এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed