Main Menu

জৈন্তাপুরে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার রাংপানি নামক স্থানে ১১মে বুধবার বেলা সাড়ে ১১টায় পুলিশের ধাওয়া খেয়ে এক মটরসাইকেল আরোহী ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। নিহত মো. অহিদ মিয়া (৩৫) উপজেলার আসামপাড়া টিলাবাড়ী গ্রামের মৃত আব্দুল মন্নান এর ছেলে। তিনি পেশায় পাথর ব্যবসায়ী।
এলাকাবাসী জানান- অহিদ মিয়া জরুরী কাজে জৈন্তাপুর বাজারে আসছিলেন। পথিমধ্যে রাংপানি মসজিদ সংলগ্ন ব্রীজের নিকট পুলিশ চেকপোষ্ট বসায়। বিষয়টি দেখতে পেয়ে অহিদ মিয়া সাইকেল ঘুরিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করেন। এসময় চেকপোস্টের পুলিশ তার পিছু ধাওয়া করলে জাফলং হতে ছেড়ে আসা একটি ট্রাক (যার নং- ঢাকা-মেট্রো-ট-১৬-৭৯৪৭) রাস্তায় ঘুরানোর প্রাক্কালে ধক্কিা লাগে। ফলে ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।
এদিকে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ছিটকে পড়ে চেকপোষ্ট পরিচালনাকারী পুলিশ বাহিনী। তাতে জনমনে আরও ক্ষোভের সঞ্চার ঘটে। উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে।
এবিষয়ে ট্রফিক পুলিশের এসআই সাইদুর জানান- সংবাদ পেয়ে আমরা যানজট না হওয়ার জন্য এখানে এসেছি। তবে এখানে পুলিশের বিশেষ একটি টিম ছিল বলে শুনেছি।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল আলম বলেন- তিনি ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন। তবে ঐ টিমের ধাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

Share





Related News

Comments are Closed