শ্রীমঙ্গলে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে শহরতলীর সুরভীপাড়া আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক চাচাকে আটক করেছে। শ্রীমঙ্গল থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে চাচা জাকারিয়া আহমদের ছুরিকাঘাতে ভাতিজা সাইজার আহমদ (১৭) নিহত হন। এ সময় আহত হন সাইজারের মা রিচি বেগম (৩৫)। গুরুতর আহতাবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মাহবুবুর রহমান জানান, রাতে খাবারের সময় তরকারি নিয়ে ভাবী রিচি বেগমের সঙ্গে জাকারিয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে ভাবীকে ছুরিকাঘাত করে। এ সময় ভাতিজা সাইজার আহমদ এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed