সিলেট বোর্ডে পাশের হার ৮৪.৭৭ শতাংশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ২ দশমিক ৯৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ৮২ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৭৭ শতাংশে। গতবার ২ হাজার ৪৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৮৪ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৭১ হাজার ৫৮৬ জন। গত বছরের মত এবারের পরীক্ষায় মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ৭৯ শতাংশ। আর মেয়েদের পাশের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ ।
বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার সিলেটে ৮৬ দশমিক ৩০,হবিগঞ্জে ৮৫ দশমিক ৯৯,মৌলভীবাজারে ৮২ দশমিক ৩৮ ও সুনামগঞ্জে ৮৩ দশমিক ৬০ শতাংশ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed