Main Menu

জগন্নাথপুরে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

মো: আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাঠকুরা বাজারের ব্যবসায়ী ডাঃ আজিজুর রহমানের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পাঠকুরা বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মানবন্ধনে হাজী মোঃ আনিছ মিয়া, হাজী মোঃ আজাদ মিয়া, সাবেক মেম্বার মাহমদ আলী, ইউ/পি সদস্য ফয়জুর নুর, শহীদুর রহমান লেচু, মোঃ মতচ্ছির মিয়া, মোঃ ছুরুক মিয়া, লেচু মিয়া, মোঃ সায়েস্তা মিয়া, মোঃ টিটু মিয়া, মোঃ তেরা মিয়া, জসিম উদ্দিন, আব্দাল মিয়া, শ্রী অনুকুল দাস, মোঃ রাইম উদ্দিন, মাওলানা আতাউর রহমান, বাজার সেক্রেটারী রফিক মিয়া, মোঃ ফজলু মিয়া, হাজীদ মিয়া, তোফাজ্জল হোসেন, আছকর মিয়া, মোঃ ছুরুক মিয়া, মাহবুব আহমেদ, মোঃ রাজা মিয়া, মোঃ আম্বর আলী, মোঃ তৌরিছ মিয়া, সাবেক মেম্বার আব্দুল কাদির, ছালিক মিয়া, আলা উদ্দিন, আকিক মিয়া সহ পাঠকুরা বাজারের ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধন পূর্ব হাজী আনিছ মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন আজিজুর রহমানের উপর নাজির উদ্দিন সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিতভাবে মামলা দায়ের করেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্ধা জানাই এবং তদন্তপূর্বক সত্য উৎঘাটনের দাবি জানান।
বক্তব্যে পাঠকুরা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন ডাঃ আজিজুর রহমান পাঠকুরা বাজারের একজন সৎ ব্যবসায়ী। একটি মহলের প্ররোচনায় ও নাজিম উদ্দিনের যোগসাজশে দুয়েকটি পত্রিকায় আজিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশ করে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরণের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। বক্তারা পত্রিকায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মুরসালিনের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মিথ্যা বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান।
উল্লেখ্য গত ৩০ এপ্রিল ছোট শেওরা গ্রামে সাব্বির মিয়ার পুত্র নাজিম উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় ডাঃ আজিজুর রহমান ও তার স্ত্রী সেলিনা বেগমের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, মামলার এজাহারে স্থান ও সময় এবং যে ঘটনা উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে এই ধরণের কোন ঘটনা পাঠকুরা বাজারে ঘটেনি। মামলাটি সম্পুর্ন মিথ্যা ও উদ্দেশ্যে প্রনোদিত। আমরা মনে করি পুলিশ সম্পুর্ন অন্যায়ভাবে কোন তদন্ত ছাড়াই আজিজুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
মামলার বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইন চার্জ মোঃ মুরছালিন জানান, মামলায় উল্লেখিত স্বাক্ষীদের জবান বন্দীর ভিত্তিতে আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল। মামলাটির তদন্ত চলছে। তদন্ত পূর্বক সত্য উৎঘাটন করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed