জাফলংয়ে বোমা মেশিনে প্রান গেল বারকি শ্রমিকের
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের জাফলংয়ে বোমা মেশিনের পাইপ কেড়ে নিয়েছে এক বারকি শ্রমিকের প্রাণ। মজিদ খান (৩০) নামের নিহত ওই শ্রমিক গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল হাওর গ্রামের আব্দুর রহমানের ছেলে। মঙ্গলবার বিকেলে জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি জুম এলাকায় বোমা মেশিন দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
স্থানীয় সূত্র জানায়, পিয়াইন নদীর কাটারি জুম এলাকায় মজিদ খানসহ কয়েক বারকি শ্রমিক গর্ত থেকে ডুবিয়ে পাথর উত্তোলনের কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে পাথর উত্তোলনরত বোমা মেশিনের পাইপের ভেতর তিনি ঢুকে যান। মুহূর্তেই পাইপের অপর প্রান্ত দিয়ে পাথরের সাথে বের হয়ে আসে তার ক্ষত বিক্ষত দেহ।
গোয়াইনঘাট থানার এস আই নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় বিমল নামের এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, পরিবেশ বিধ্বংসী এই বোমা মেশিন নিষিদ্ধ হওয়ার পরও একটি চক্র নিয়মিতই এটি ব্যবহার করে আসছে।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed