কুলাউড়ায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন যাত্রী। মঙ্গলবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ভাটের এলাকায় বিপরীত দিক থেকে আসা দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত অবস্থায় চার যাত্রীকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
কুলাউড়া থানার উপপরিদশক (এসআই) সাব্বির আহমদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed