Main Menu

জাহানারা বেগম ফেঞ্চুগঞ্জ উপজেলার প্যানেল চেয়ারম্যান-১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান (মহিলা) বেগম জাহানারা বেগম প্যানেল চেয়ারম্যান-১ মনোনীত হয়েছেন। গত ৫ মে স্থানীয় সরকার, পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মইন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানোর পর ৯ মে দায়িত্ব নেন জাহানারা।
সিলেট জেলা প্রশাসক বরাবর পাঠানো পত্রে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন অনুযায়ী ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল গঠিত না হওয়ায় সরকার কর্তৃক প্যানেল গঠন করা হয়। এতে প্যানেল চেয়ারম্যান-২ মনোনীত হয়েছেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহিদুর রহমান।

Share





Related News

Comments are Closed