এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ
বৈশাখী নিউজ ২৪ ডেস্ক : মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশ করা হবে আজ বুধবার (১১ মে)। প্রতিবারের মত এবারও সকল বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর নিকট ফলাফলের বিষয়বস্তু জমা দেবেন শিক্ষামন্ত্রী।
দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদরাসা মিলে মোট ১০টি বোর্ডে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।
এদিকে গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞানে ৫৬ হাজার ২৮৬ জনসহ মোট পৌনে ২ লাখ পরীক্ষার্থী বেশি অংশ নেয়।
এছাড়া দেশের বাহিরে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। সে সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন।
উল্লেখ্য, এ বছর পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। তত্ত্বীয় বিষয় শেষ হয় ১০ মার্চ। ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed