Main Menu

খাদিমপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান রফিক চৌধুরীর ইন্তেকাল

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি……….রাজিউন)। ৯ মে সোমবার ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন । মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রফিক আহমদ চৌধুরী ৪নং খাদিমপাড়া ইউনিয়নে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি পীরেরবাজার চৌধুরীপাড়ার মৃত সিকন্দর আলী চৌধুরীর ছেলে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে খাদিমপাড়া ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানানোর জন্য তার পীরেরবাজার চৌধুরীপাড়ারস্থ বাড়ীতে ভিড় জমান ।
সোমবার বাদ আসর পীরেরবাজার শাহী ঈদগাহ ময়দানে রফিক আহমদ চৌধুরীর জানাযার নামাজ সম্পন্ন হয়। জানাযা শেষে হযরত শাহ সুন্দর (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজার নামাজে আওয়ামী লীগ, বিএনপি, জামাতসহ সর্বস্তরে জনতা অংশ নেন।
বিভিন্ন মহলের শোক প্রকাশ
জেলা বিএনপির শোক : ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা পাঠিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ ও সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী । তারা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মহানগর বিএনপির শোক : ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরীর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জিয়া পরিষদের শোক : জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ, মহানগর সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মমতাজ রিফা, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, সৈয়দ রেজাউল করিম আলো,মহানগর যুগ্ম-সম্পাদক শামীম মজুমদার, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন , হেলাল আহমদ, সাহেদুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক সাহেদ আহমদ, আব্দুল মুকিত সুমেল, আজাদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।
সাবেক চেয়ারম্যান ডালিমের শোক : ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিমযুক্তরাষ্ট্র থেকেএক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সদর বিএনপির শোক : ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আফরুজ মিয়া, সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ফারুক আহমদ, ফরিদ উদ্দিন, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, আইয়ুব আলী সজীব, বদরুল ইসলাম আজাদ, সাইদ আহমদ সাইদ, ফয়জুর রহমান ফয়জু প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code