পিতা-পুত্র চেয়ারম্যান পদে ও বাবা-মেয়ে সদস্য পদে প্রার্থী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আসন্ন ২৮ মে অনুষ্টেয় ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদে বাবা ও ছেলে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা করেছেন। একই ইউনিয়নে বাবা সাধারন ওয়ার্ডে ও মেয়ে সংরক্ষিত নারী সদস্য ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছেন।
কমলগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শমশেরনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থী (স্বতন্ত্র প্রার্থী হিসাবে) সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মঙ্গলবার মনোনয়ন পত্র জমা করেছেন। একই দিনে আব্দুল গফুরের ছেলে মারুফ আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছেন। সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর একই সাথে বাবা ছেলের মনোনয়ন পত্র জমাদানের সত্যতা স্বীকার করে বলেন, ছেলের একটি পরিচিত প্রয়োজন। তাছাড়া বাছাইকালে তার নিজের প্রার্থীতায় কোন প্রকার অঘটন না ঘটলে পরবর্তীতে ছেলে মারুফ আহমদ প্রার্থীতা প্রত্যাহার করে নিবে।
শমশেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে সাবেক ইউপি সদস্য রতন বর্মা মনোনয়ন পত্র জমা করেছেন। একই ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে (৭ ,৮ ও ৯ নং ওয়ার্ডে) নারী সদস্য পদে রতন বর্মার একমাত্র মেয়ে মীনা বর্মা মনোনয়ন পত্র জমা করেছেন। বাবা মেয়ে সদস্য পদে মনোনয়ন জমা দানের কথা স্বীকার করে রতন বর্মা বলেন, মেয়েকে বিয়ে দিয়েছি। এখন সে তার স্বামীর এলাকার সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য হিসাবে প্রার্থী হয়েছে। এখানে বাবা হিসাবে তাকে কিছু বলার নেই। তার তিনি আগেও ৫নং ওয়ার্ডে সদস্য ছিলেন, এবার আবারও প্রার্থী হয়েছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed