Main Menu

নিউজ পোর্টাল এপার বাংলা ডটকম’র উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিউজ পোর্টাল এপার বাংলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গবেষক ডক্টর এনামুল হক সরদারের সম্পাদনায় এ পোর্টালে দুই বাংলার রাজনৈতিক, সামাজিকম, সাংস্কৃতিক বিষয়সমূহ উঠে আসবে। বুধবার এর উদ্বোধন করেন ডক্টর এনামুল হকের মাতা শাহজাদী সালেহা বেগম।
এসময় উপস্থিত ছিলেন শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রাজিয়া সুলতানা চৌধুরী, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক অহী আলম রেজা, আব্দুল হামিদ রিফাত, ডেইলী সিলেট’র সম্পাদক ও প্রকাশক কে এ রহিম, নির্বাহী সম্পাদক মারুফ হাসান, ব্যাংক কর্মকর্তা কৃপেশ চন্দ্র পাল।
পরে ডক্টর এনামুল হক সরদারের ছেলে অর্ণবের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এখন থেকে eparbangla.com  এ ক্লিক করে নিউজ দেখা যাবে।

Share





Related News

Comments are Closed