Main Menu

সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক : দেশে হত্যা ও হামলার পরিকল্পনার অভিযোগে সিঙ্গাপুরে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মে) দেশটির স্বরাষ্ট মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা সবাই সিঙ্গাপুরে নির্মাণ ও জাহাজ শিল্পে কাজ করতো।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহিম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরীফুল ইসলাম (২৭), হাজি নুরুল ইসলাম সওদাগর ওরফে মো. কায়সার জাবেদ (৩০) এবং ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)। এদের মধ্যে কেবল মিজানুর রহমান সিঙ্গাপুরের দীর্ঘ মেয়াদে থাকার অনুমতি পাওয়া।

Share





Related News

Comments are Closed