ঝিনাইদহে প্লাষ্টিক কারখানায় আগুন, ৭ লাখ টাকার ক্ষতি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুধসরা এলাকার মেসার্স কামাল ট্রেডার্স নামে একটি প্লাষ্টিক কাটিং কারখানায় আগুন লেগে প্রায় ৭ লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। রোববার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মিরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শিরা জানায়, কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা মোড়ে অবস্থিত মেসার্স কামাল ট্রেডার্স নামে প্লাষ্টিক কাটিং কারখানায় মেশিনে কাজ করার সময় আগুন লাগে। এসময় ঘটনাস্থল থেকে ৫মিটার দূরে অবস্থিত ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মেসার্স কামাল ট্রেডার্স এর তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে প্রায় সব কিছুই ভষ্মিভূত হয়ে যায়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার প্রদীপ কুমার মন্ডল জানান, ক্ষয় ক্ষতির পরিমান বলা মুশকিল। মেসার্স কামাল ট্রেডার্স এর মালিক জিনারুল ইসলাম বলেন, আগুনে মটরসহ ৪টি মেশিন, প্লাষ্টক সামগ্রী ও তুলা গোডাইন ভষ্মিভূত হওয়ায় ক্ষতির পরিমান ৭ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed